মেদিনীপুর সদর ব্লক জুড়ে হাতির পালের তাণ্ডব,আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা
দি নিউজ লায়নঃ বুধবার সাত সকালে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে কংসাবতী নদী পার হয়ে প্রবেশ করল একটি হাতির পাল।গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে ওই হাতির পালে ৩০ থেকে ৩৫ টি হাতি রয়েছে। আরো জানা যায় ঝাড়গ্রামের মানিকপাড়ার জঙ্গল থেকে কংসাবতী নদী পার হয়ে হাতির পাল প্রবেশ করেছে মেদিনীপুর সদর ব্লক এলাকায়।
এমনিতেই কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর এলাকাতে চল্লিশটি হাতির একটি পাল নিয়ে সমস্যায় রয়েছে বনদপ্তর।ইতিমধ্যেই হাতির তাণ্ডব এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ফসল।অন্যদিকে একজন গুরুতর জখম হয়েছেন হাতির হামলায়। ফের আরও একটি হাতির পালের মুখোমুখি হতে হচ্ছে বনদপ্তরকে।
হাতির পাল প্রবেশ করছে জানতে পেরে আগে থেকেই বনকর্মীরা প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিল নদী তীরবর্তী সংলগ্ন এলাকাতে। মঙ্গলবার সারারাত আটকে রাখতে সক্ষম হলেও বুধবার ভোরের বেলা হাতির পাল বেপরোয়াভাবে প্রবেশ করে মেদিনীপুর সদর ব্লকের টিকরপাড়া এলাকাতে।ওই এলাকায় ব্যাপক ক্ষতি করেছে আলু চাষের। গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন হাতির হামলা নিয়ে।
যা নিয়ে হাতির হামলার আতঙ্ক সহ আরো ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষিরা। অন্যদিকে তৎপর রয়েছে বনদপ্তরের কর্মীরা। তবে হাতির দল বুধবার সকাল থেকেই পুর সদর ব্লকের টিকরপাড়া সহ বিভিন্ন গ্রামের মাঠে আলু চাষের ব্যাপক ক্ষতি করছে। যার ফলে ওই এলাকার আলুচাষীরা আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। তাই হাতির দল কে নিয়ে একদিকে যেমন চিন্তায় রয়েছেন ওই এলাকার বাসিন্দারা ,তেমনি সমস্যায় পড়েছেন বন দফতরের কর্মীরা।

Post a Comment